1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল কারাভোগ-হামলার ক্ষত পেরিয়ে তিতুমীর ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় টিটু ডেঙ্গুতে ৮ বছরের মেয়ের মৃত্যু, অবনতির লক্ষণ বুঝতেই পারেননি চিকিৎসক বাবা-মা বিশ্ব শিক্ষক দিবসে বামনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঈদগাঁওয়ের ফার্নিচার পল্লীর বাঁশঘাটা সড়কে ময়লার স্তূপদুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী শিবপুরে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছে কোম্পানীগঞ্জে বালুর নিচে লুকানো ৬৩ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার গড়ি সহ আটক ২ বিশ্ব বসতি দিবস উপলক্ষে বরগুনায় র‍্যালি ও আলোচনা সভা কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২কাঠালিয়া সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

শিবপুরে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছে

  • আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দসিনিয়র রিপোর্টার আনিছুরজ্জামান খোকন ন

রসিংদীর শিবপুরে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর বিধান লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। একই সঙ্গে অভিযানে জব্দ করা বিধিবহির্ভূত ঔষধ বিনষ্ট করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর ২০২৬) শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে শিবপুর মডেল থানার পুলিশ ও ঔষধ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।অভিযানকালে তিনটি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ধারা ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে। ধারা ৪০(গ) অনুযায়ী ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং ধারা ৪০(ঘ) অনুযায়ী নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া OTC-বহির্ভূত ঔষধ বিক্রয়ের দায়ে মাস্টার মেডিকেল হল, সেন ফার্মেসি ও রতন মেডিকেল সেন্টারকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঔষধের মজুত, বিক্রয় কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্র পরিদর্শন করা হয়। অভিযানে জব্দ করা বিধিবহির্ভূত ঔষধ বিনষ্ট করা হয়। পাশাপাশি আইন ও বিধিমালা অমান্য করে ঔষধ বিক্রি বা বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।অভিযানে ঔষধ তত্ত্বাবধায়ক, নরসিংদী সিরাজুম মনিরা এবং শিবপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ঔষধের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর বিধান যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।সরকারি রাস্তা দখলমুক্ত করতেও অভিযানএর আগে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায়, শিবপুর পৌরসভার জামতলা এলাকায় সরকারি রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।অভিযানে সরকারি রাস্তার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়।উপজেলা প্রশাসন ও পৌরসভা জানিয়েছে, জনসাধারণের চলাচলের পথ ও সরকারি রাস্তা অবৈধ দখলমুক্ত রাখতে এবং নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আইনের প্রয়োগ, জনস্বার্থ রক্ষা এবং সরকারি সম্পদ ও জনসাধারণের চলাচলের পথ সুরক্ষায় শিবপুর উপজেলা প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় স্থানীয়ভাবে প্রশাসনিক নজরদারি আরও জোরদার হচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...