1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল কারাভোগ-হামলার ক্ষত পেরিয়ে তিতুমীর ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় টিটু ডেঙ্গুতে ৮ বছরের মেয়ের মৃত্যু, অবনতির লক্ষণ বুঝতেই পারেননি চিকিৎসক বাবা-মা বিশ্ব শিক্ষক দিবসে বামনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঈদগাঁওয়ের ফার্নিচার পল্লীর বাঁশঘাটা সড়কে ময়লার স্তূপদুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী শিবপুরে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছে কোম্পানীগঞ্জে বালুর নিচে লুকানো ৬৩ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার গড়ি সহ আটক ২ বিশ্ব বসতি দিবস উপলক্ষে বরগুনায় র‍্যালি ও আলোচনা সভা কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২কাঠালিয়া সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

বিশ্ব শিক্ষক দিবসে বামনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বামনা (বরগুনা) প্রতিনিধি:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরগুনার বামনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার প্রভাষক মো. জাকির হোসাইন ও ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাফিজুর রহমান যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা। সভায় বক্তব্য রাখেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম আজাদ, বামনা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. রিয়াদুল কাদির ও সহকারী অধ্যাপক ড. মো. আরিফ হোসেন, বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নজরুল ইসলাম এবং লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দীন।আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের মানবসম্পদ ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।বক্তারা আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের মধ্যে সমন্বিত ভূমিকা প্রয়োজন। পরিবর্তিত সময় ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নিজেদের দক্ষতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করে তাদের সৃজনশীলতা ও মেধার বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে বামনায় শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাদের অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...