1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

হাদীর মৃত্যুতে বেতাগীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫


স্বপন কুমার ঢালী, বেতাগী :

বরগুনার বেতাগী উপজেলায় ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে আজ শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেতাগী পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নেতৃত্বে বিক্ষোভকারী মুসল্লিরা মিছিলে অংশ নেন। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিপুলসংখ্যক, ছাত্রশিবির, যুবদল, ছাত্রদলসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি বেতাগী পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ওসমান হাদীর হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। পুরো শহরজুড়ে এ সময় এক প্রতিবাদী পরিবেশ সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জামায়াতে ইসলামীর বেতাগী উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মো: শাহাদাৎ হোসেন মুন্না বলেন, ওসমান হাদীর মৃত্যু একটি নৃশংস ও অমানবিক ঘটনা। তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো মূল অপরাধীরা ধরা পড়েনি, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সমাবেশে উপজেলা যুবদলের সদস্য আরাফাত রহমান নয়ন বলেন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। সমাবেশে একই সঙ্গে জুলাই যোদ্ধা মো: ইমরান হেসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোষীদের আড়াল করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না।

সমাবেশে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। নেতারা হাদীর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...