1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে ১৮ লাখ টাকার ঋণ: মানবিক সহায়তার আকুতি ঈদগাঁওর অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী সিরাজের বরগুনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীতে সচেতনতামূলক সভাপরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পুলিশ সুপারের ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষযক মতবিনিময় সভা অনুষ্ঠিত  শিবালয়ে উপজেলা প্রশাসন, ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল কারাভোগ-হামলার ক্ষত পেরিয়ে তিতুমীর ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় টিটু ডেঙ্গুতে ৮ বছরের মেয়ের মৃত্যু, অবনতির লক্ষণ বুঝতেই পারেননি চিকিৎসক বাবা-মা বিশ্ব শিক্ষক দিবসে বামনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঈদগাঁওয়ের ফার্নিচার পল্লীর বাঁশঘাটা সড়কে ময়লার স্তূপদুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী

শিবালয়ে উপজেলা প্রশাসন, ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার :

আমিনুর ইসলাম  মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ নিধন রোধে আগাম অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার বড় আনুলিয়া গ্রামের জাল-সুতা ব্যবসায়ী হানিফ মোল্লার বাড়িতে অভিযানটি পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা গেছে, আগামী ৮ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন হাট-বাজার ও মাছ শিকারের এলাকায় নজরদারি বাড়িয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগ।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বড় আনুলিয়া গ্রামের হানিফ মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়িতে মজুদ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী উদ্ধার করা হয়।ইউএনওর হিসাবে, জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে জব্দ করা সব জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান সংশ্লিষ্টরা জানান, হানিফ মোল্লার ছেলে ফরহাদ এসব নিষিদ্ধ জাল মজুদ করে আরিচা ঘাট ও আশপাশের বিভিন্ন হাট-বাজার এবং মাছ শিকারিদের কাছে বিক্রির প্রস্তুতি নিয়েছিলেন বলে তথ্য পাওয়া যায়। তবে অভিযানের সময় ফরহাদকে পাওয়া যায়নি।পরে তথ্য জানার জন্য ফরহাদের স্ত্রী বৃষ্টি আক্তারকে (৩২) থানায় নেওয়া হয়। তবে ইউএনও জানিয়েছেন, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, বড় আনুলিয়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল ব্যবসার সঙ্গে যুক্ত ফরহাদকে আটকের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...