1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে ১৮ লাখ টাকার ঋণ: মানবিক সহায়তার আকুতি ঈদগাঁওর অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী সিরাজের বরগুনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীতে সচেতনতামূলক সভাপরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পুলিশ সুপারের ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষযক মতবিনিময় সভা অনুষ্ঠিত  শিবালয়ে উপজেলা প্রশাসন, ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল কারাভোগ-হামলার ক্ষত পেরিয়ে তিতুমীর ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় টিটু ডেঙ্গুতে ৮ বছরের মেয়ের মৃত্যু, অবনতির লক্ষণ বুঝতেই পারেননি চিকিৎসক বাবা-মা বিশ্ব শিক্ষক দিবসে বামনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঈদগাঁওয়ের ফার্নিচার পল্লীর বাঁশঘাটা সড়কে ময়লার স্তূপদুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীতে সচেতনতামূলক সভাপরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পুলিশ সুপারের

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মো. আলাউদ্দিন:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাজগঞ্জ মাধব সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ ছাড়া এ ধরনের সামাজিক সমস্যা কার্যকরভাবে মোকাবিলা করা কঠিন।তিনি বলেন, কিশোরদের গতিবিধি ও বন্ধুমহলের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে—এসব বিষয়ে পরিবারের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।পুলিশ সুপার আরও বলেন, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। তবে শুধু আইন প্রয়োগ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অপরাধের উৎস বন্ধ করতে পরিবার ও সমাজের ভেতর থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘‘সন্তানের আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দিলে সেটিকে অবহেলা না করে কারণ খুঁজে বের করতে হবে। সন্তানকে শাসনের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ পরিবেশে সঠিক দিকনির্দেশনা দিতে হবে।’’সভায় বক্তারা বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে পারিবারিক অবহেলা, মাদকাসক্ত পরিবেশ, অসৎ সঙ্গ এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় গুরুত্বপূর্ণ কারণ। তাই শুরুতেই এসব ঝুঁকি চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।তারা আরও বলেন, এলাকার তরুণদের জন্য নিয়মিত খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা গেলে তাদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা সম্ভব। এ ক্ষেত্রে স্থানীয় যুবসমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে রাজগঞ্জ মাধব সিংহ যুবসমাজের উদ্যোগে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে দুটি ফুটবল বিতরণ করেন পুলিশ সুপার। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন মাজিদ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খান এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান।এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান কামাল, হারুনুর রশিদ, আমির হোসেনসহ রাজগঞ্জের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।সভায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন উপস্থিত সবাই।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...