বরগুনা প্রতিনিধি: জয়নাল আবেদীন রাজু
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। এতে জেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং জেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় পূজার সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়