শেফাইল উদ্দিন,কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর বাসিন্দা ও ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ইবতেদায়ী শিক্ষক ক্বারী সিরাজুল ইসলাম দীর্ঘদিনের জীবনসঙ্গীকে বাঁচানোর আকুল চেষ্টা ছিল তাঁর। স্ত্রীর ক্যানসারের চিকিৎসায় শেষ সম্বল, জীবনের অর্জিত সব সঞ্চয় আর স্বজন-পরিচিতদের কাছ থেকে ধার-দেনা করে খরচ করেছেন প্রায় ১৮ লাখ টাকা। কিন্তু সমস্ত চিকিৎসাকে ব্যর্থ করে দিয়ে না-ফেরার দেশে চলে গেছেন তাঁর প্রিয়তমা স্ত্রী। স্ত্রীকে হারানোর শোকের আঘাত সামলে ওঠার আগেই এখন মাথার ওপর চেপে বসেছে পাহাড়সম ঋণের বোঝা। নিঃস্ব অবস্থায় সংসারের ব্যয়ভার পরিচালনা ও ঋণ পরিশোধ করা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ।জীবনসন্ধ্যায় এসে অসহায় হয়ে পড়া এই শিক্ষক দুঃসময় পার করতে দেশ-বিদেশের বিত্তবান, প্রবাসী, সাবেক শিক্ষার্থী ও সহৃদয় মানুষের কাছে জরুরি মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।স্ত্রীর ক্যানসার চিকিৎসা ও সহায়সম্বল হারানোর গল্পপোকখালী এলাকার বাসিন্দা ক্বারী সিরাজুল ইসলাম দীর্ঘ বছর ধরে ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। জীবনের দীর্ঘ সময় বিলিয়ে দিয়েছেন শিক্ষার্থীদের জ্ঞানের আলো ছড়াতে। কিন্তু জীবনের শেষভাগে এসে নেমে আসে ঘোর অমানিশা। ক্যানসারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য চিকিৎসা খরচ চালাতে গিয়ে জীবনের জমানো সব টাকা শেষ করার পাশাপাশি বহু টাকা ঋণে জড়াতে হয় তাঁকে। বিপুল অংকের এই টাকা খরচ করেও শেষ পর্যন্ত স্ত্রীকে বাঁচাতে পারেননি তিনি।অবসরকালীন ভাতার অপেক্ষা ও বর্তমান সংকটজানা যায়, গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে ক্বারী সিরাজুল ইসলাম চাকরি থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে যান। তবে নিয়মানুযায়ী অবসরকালীন ভাতা (গ্র্যাচুইটি/পেনশন) হাতে পেতে আরও প্রায় এক বছরের মতো সময় লেগে যেতে পারে। বর্তমানে একদিকে নিয়মিত প্রাত্যহিক সংসারের খরচ, অন্যদিকে পাওনাদারদের পাওনা মেটানো—সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক। অবসরের শান্ত স্নিগ্ধ জীবন কাটাবে দূরে থাক, প্রতিনিয়ত দুঃশ্চিন্তা আর দেনার চাপে মানবেতর দিন কাটছে তাঁর।মানবিক সহায়তার আকুল আবেদনজীবনের এই কঠিন মুহূর্তে অসহায় ক্বারী সিরাজুল ইসলাম দেশ-বিদেশে অবস্থানরত সকল দানশীল ব্যক্তি, প্রবাসী, সাবেক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আপনাদের সামান্যতম ভালোবাসাও হয়তো এই দুঃসময়ে আমাকে কিছুটা হলেও স্বস্তি দেবে এবং আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।”দীর্ঘ শিক্ষকতা জীবনে বহু মানুষকে পথ দেখানো এই শিক্ষকের মানবিক আকুতি সমাজের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। শিক্ষক গড়ার এই কারিগরের চরম বিপদে আপনিও দাঁড়াতে পারেন তাঁর পাশে। সাহায্য পাঠানোর মাধ্যম:বিকাশ (Personal): 01823-798228(ঈদগাঁওর অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী সিরাজুল ইসলামের সরাসরি বিকাশ নম্বর)