1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে ১৮ লাখ টাকার ঋণ: মানবিক সহায়তার আকুতি ঈদগাঁওর অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী সিরাজের বরগুনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীতে সচেতনতামূলক সভাপরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পুলিশ সুপারের ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষযক মতবিনিময় সভা অনুষ্ঠিত  শিবালয়ে উপজেলা প্রশাসন, ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল কারাভোগ-হামলার ক্ষত পেরিয়ে তিতুমীর ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় টিটু ডেঙ্গুতে ৮ বছরের মেয়ের মৃত্যু, অবনতির লক্ষণ বুঝতেই পারেননি চিকিৎসক বাবা-মা

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (২০) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি নিকট স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে করে চলাচলের সময় হঠাৎ সীমা আক্তারের ওড়না গাড়িটির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কক্সবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...