1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে ১৮ লাখ টাকার ঋণ: মানবিক সহায়তার আকুতি ঈদগাঁওর অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী সিরাজের বরগুনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীতে সচেতনতামূলক সভাপরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পুলিশ সুপারের ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষযক মতবিনিময় সভা অনুষ্ঠিত  শিবালয়ে উপজেলা প্রশাসন, ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল কারাভোগ-হামলার ক্ষত পেরিয়ে তিতুমীর ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় টিটু ডেঙ্গুতে ৮ বছরের মেয়ের মৃত্যু, অবনতির লক্ষণ বুঝতেই পারেননি চিকিৎসক বাবা-মা

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি:‘

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনকে ঘিরে পুলিশ লাইন্স মাঠে খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আনিছ কবির, মো. আজাদ, আমিনুল ইসলাম রাজু, মো. ইব্রাহিম, সাংবাদিক মাহমুদ ফারুকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এবারের প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার ছয়টি উপজেলার অনূর্ধ্ব-২০ বয়সী বালক ও বালিকা দলের মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে পারলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ তৈরি হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা আরও বাড়ানোর পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরান বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা ও কিশোর অপরাধ প্রতিরোধের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।দিনব্যাপী এ প্রতিযোগিতার বিভিন্ন পর্ব শেষে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরে জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...