1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে ডা.মাহমুদা মিতুর মত বিনিময় সভা। মাদকমুক্ত সমাজ গঠনে মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট শিক্ষার্থীদের আস্থার প্রতীক ওয়ালিউল্লাহ টিটু: লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে ১৮ লাখ টাকার ঋণ: মানবিক সহায়তার আকুতি ঈদগাঁওর অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী সিরাজের বরগুনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীতে সচেতনতামূলক সভাপরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পুলিশ সুপারের ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষযক মতবিনিময় সভা অনুষ্ঠিত  শিবালয়ে উপজেলা প্রশাসন, ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

মাদকমুক্ত সমাজ গঠনে মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট।৭ অক্টোবর বুধবার ২০২৬ খ্রি. বিকেল ৫টায় মধুমতী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ কে এম রকিবুল ইসলাম রিপন।এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ উপভোগ করতে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে। নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মোট ১১টি নৌকা অংশ নেয়। মধুমতী নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট। এতে জাতীয় পর্যায়ের সংগীতশিল্পী আকাশ মাহমুদ সংগীত পরিবেশন করেন। তাঁর সংগীত পরিবেশনায় কনসার্টস্থলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...