কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ মত বিনিময় সভা হয়। উপজেলা পরিষদ এর আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সভাপতিত্ব করেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপির দক্ষিন অঞ্চলের মূখ্য সংগঠক ডঃ .মাহমুদা মিতু।প্রধান অতিথি উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের দাপ্তরিক কাজের খোঁজখবর নেন। এ সময় কর্মকর্তারা প্রধান অতিথির কাছে বিভিন্ন দপ্তরের সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের দাবী জানান।মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক,এনসিপি ও জাময়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সিকদার মোঃ কাজল কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি