বরগুনা প্রতিনিধি। জয়নাল আবেদীন রাজু
বরগুনা সদর উপজেলায় মাদক সেবনের দায়ে মোঃ হেলাল হোসেন পাভেল (৩৩) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিজ্ঞ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জানা যায়, বরগুনা সদর থানাধীন লাকুরতলা ব্রিজের উত্তর পাড়ে সড়কের ওপর থেকে নেশাগ্রস্ত অবস্থায় মোঃ হেলাল হোসেন পাভেলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার ডোপ টেস্টে অ্যামফেটামিন (Amphetamine) পজিটিভ ফলাফল পাওয়া যায়।
এ ঘটনায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে আদালত মাদক সেবনের দায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।