1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কসবায় জন্ম নিবন্ধন জালিয়াতির নেপথ্যে বিশাল সিন্ডিকেট: ৩ ভুয়া আবেদনের সূত্র ধরে সাজা, উন্মোচিত বহিরাগতদের ভোটার বানানোর চক্রান্ত। জেলা পর্যায়ে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের দুই শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য বরগুনায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে ডা.মাহমুদা মিতুর মত বিনিময় সভা। মাদকমুক্ত সমাজ গঠনে মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট শিক্ষার্থীদের আস্থার প্রতীক ওয়ালিউল্লাহ টিটু: লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে ১৮ লাখ টাকার ঋণ: মানবিক সহায়তার আকুতি ঈদগাঁওর অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী সিরাজের বরগুনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জেলা পর্যায়ে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের দুই শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য

  • আপলোডের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল আবারও জেলা পর্যায়ে গৌরবময় সাফল্যের স্বাক্ষর রাখলো। জেলা পর্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই বিদ্যালয়ের দুই ক্ষুদে শিক্ষার্থী অসাধারণ কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনামকে আরও উজ্জ্বল করেছে।প্রতিযোগিতায় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী “নাবিলা রিদওয়ানা” কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে সকলের নজর কেড়েছে। তার সাবলীল উচ্চারণ, আবেগময় উপস্থাপনা ও আত্মবিশ্বাস বিচারকদের মুগ্ধ করেছে।অন্যদিকে একই বিদ্যালয়ের আরেক প্রতিভাবান শিক্ষার্থী “উম্মে আয়মান” চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। তার রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠেছে শিশুমনের কল্পনা, সৃজনশীলতা ও দেশপ্রেমের অনন্য প্রতিচ্ছবি।এই জোড়া সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে বইছে আনন্দের বন্যা। সহপাঠী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোছাইন আহমদ সাজু বলেন, জেলা পর্যায়ের মতো বড় পরিসরে আমাদের দুই শিক্ষার্থীর এই অর্জন সত্যিই অত্যন্ত গর্বের ও আনন্দের। নাবিলা রিদওয়ানা ও উম্মে আয়মানের এই সাফল্য তাদের মেধা, সৃজনশীলতা এবং নিরলস প্রচেষ্টারই স্বীকৃতি। আমি কৃতী দুই শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি তাদের অভিভাবক এবং পেছনে থেকে যেসকল শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা ভবিষ্যতেও নিজেদের প্রতিভা বিকাশের মাধ্যমে বিদ্যালয় তথা বাঘাইছড়ির মুখ আরও উজ্জ্বল করবে।তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য। কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।উল্লেখ্য, বিদ্যালয়টি অত্যন্ত সুনাম, শৃঙ্খলা ও দক্ষতার সাথে পরিচালনা করে আসছে মারিশ্যা জোন, ২৭ বিজিবি, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। বিজিবির সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতায় ইতোমধ্যেই এলাকায় একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...