সিনিয়র রিপোর্টার আনিছুরজ্জামান খোকন
পল্লবী সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে শিক্ষা ও শিক্ষকের মহান অবদানকে সম্মান জানাতে এক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে রাজধানীর পল্লবী সরকারি কলেজ। দিবসটি উপলক্ষ্যে আগামী ০৫ অক্টোবর ২০২৬ কলেজে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক অনুষ্ঠান।”শিক্ষকই শিক্ষার প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির শিক্ষক সমাজকে শ্রদ্ধা জানাতে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে তাঁদের অসামান্য ত্যাগ ও শ্রমের স্বীকৃতি দিতেই এ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।পল্লবী সরকারি কলেজের কর্তৃপক্ষ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই বর্ণাঢ্য র্যালিতে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।সংক্ষিপ্ত তথ্য:অনুষ্ঠান: বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালিতারিখ: ০৫ অক্টোবর ২০২৬আয়োজক: পল্লবী সরকারি কলেজ, পল্লবী, ঢাকা।দিবসটি উপলক্ষ্যে পল্লবী সরকারি কলেজের পক্ষ থেকে দেশের সকল শিক্ষককে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অমলিন অভিনন্দন।