1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবালয়ে নিখোঁজের ৩দিন পর পুকুরে বৃদ্ধের লাশ খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৬: পল্লবী সরকারি কলেজে বর্ণাঢ্য র‍্যালি ও উদযাপনের আহ্বান ৭নং ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান- ছবুর হোসেন তালুকদার আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার সাজেক সড়ক অবরোধের মধ্যেও থামেনি মানবতা: প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মনোমুগ্ধকর মানবিক চিকিৎসা সেবা খিলগাঁও জোনের আয়োজনে ২০ নভেম্বর বসছে ‘KINGS CUP SEASON-1 2026’, থাকছে ফুটবলসহ নানা আয়োজন কসবায় জন্ম নিবন্ধন জালিয়াতির নেপথ্যে বিশাল সিন্ডিকেট: ৩ ভুয়া আবেদনের সূত্র ধরে সাজা, উন্মোচিত বহিরাগতদের ভোটার বানানোর চক্রান্ত। জেলা পর্যায়ে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের দুই শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য বরগুনায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

  • আপলোডের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মো: আলমগীর হোসেন পলাশ

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)-এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও কিংডম অব দ্য নেদারল্যান্ডস-এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রোববার (১১ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপদ পরিবেশ তৈরি এবং শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উদযাপনে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্জ এম. জামান। খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব মোঃ শাহাদাত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ জহিরুল ইসলাম।দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন কন্যাশিশুদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করা এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী, ডিসিএফ (DCF)-এর প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...