1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জে উপজেলা প্রেস কনফারেন্স বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা ঘিরে বিজিবি’র নিশ্ছিদ্র নিরাপত্তা ছক: সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে মারিশ্যা জোনের মাস্টারপ্ল্যান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন ধামরাইয়ে অনুমোদনহীন নির্মাণাধীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন শিবালয়ে নিখোঁজের ৩দিন পর পুকুরে বৃদ্ধের লাশ খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

শিবালয়ে নিখোঁজের ৩দিন পর পুকুরে বৃদ্ধের লাশ

  • আপলোডের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মোঃ বজলুর রহমান,

মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের তিন দিন পর প্রতিভা প্রিক্যাডেট কেজি স্কুলের পুকুর থেকে তসলিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরের দিকে পুকুরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত তসলিম উদ্দিন মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের তাড়াইল গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম উকিল উদ্দিন। তিনি ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিভা প্রিক্যাডেট কেজি স্কুলের পুকুরে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধারণা করা যাচ্ছে না। তবে বিষয়টি সন্দেহের বাইরে নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের অনুসন্ধানের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...