স্টাফ রিপোর্টার :
আমিনুর ইসলাম ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় নির্মাণাধীন একটি ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। ইটভাটাটি চালু হওয়ার আগেই অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।শনিবার (১০ অক্টোবর) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইচাইল গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাইচাইল গ্রামে নির্মাণাধীন ইটভাটাটির প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র না থাকায় সেটি ভেঙে দেওয়া হয়। ইটভাটাটির মালিক মারুফ। তাঁর মালিকানায় এইচএমবি নামে আরও একটি ইটভাটা রয়েছে বলে জানা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, এ বছর কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। তাই অবৈধভাবে নির্মাণাধীন ইটভাটাটি চালু হওয়ার আগেই ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।