**বরগুনা প্রতিনিধি:**জয়নাল আবেদীন রাজু
বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াবুনিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ মিজান মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রোড়পাড়া থেকে লতাবাড়িয়াগামী ইটের সোলিং রাস্তার ওপর জনৈক মোঃ জাহাঙ্গীর সিকদারের বসতঘরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।বরগুনা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারসহ একটি দল এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে মিজান মিয়াকে আটক করে তাঁর কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৪৩ গ্রাম) ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা এবং গাঁজার আনুমানিক মূল্য ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃত মিজান মিয়া ওরফে মিজান হাওলাদার বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ হালিম হাওলাদার এবং মাতার নাম নাজমা বেগম ওরফে নাজমুর বেগম।পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বরগুনা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।জয়নাল আবেদীন রাজুবরগুনা জেলা প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়া