1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জে উপজেলা প্রেস কনফারেন্স বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা ঘিরে বিজিবি’র নিশ্ছিদ্র নিরাপত্তা ছক: সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে মারিশ্যা জোনের মাস্টারপ্ল্যান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন ধামরাইয়ে অনুমোদনহীন নির্মাণাধীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন শিবালয়ে নিখোঁজের ৩দিন পর পুকুরে বৃদ্ধের লাশ খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোডের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় শিশুদের খাদ্য তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সেলিনা ভিলা নামের একটি ভবনে পরিচালিত এ অভিযানে খাদ্য তৈরির রাসায়নিক পদার্থ ও অবৈধ পলিথিন পাওয়া যায়। পরে এসব সামগ্রী বিনষ্ট করা হয় বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।অভিযান পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবনটির ভেতরে অনুমোদনহীনভাবে শিশুদের খাদ্য তৈরির তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া শিশুদের খাদ্য তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও অবৈধ পলিথিন পাওয়া যায়, যা পরে বিনষ্ট করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স তাকা লাইফ ফুড প্রোডাক্ট নামে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। এর স্বত্বাধিকারী হিসেবে মো. কামাল হোসেনের নাম জানা গেছে। তবে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদন, উৎপাদিত খাদ্যের উপাদান ও মান এবং উৎপাদনপ্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা তথ্য পাওয়া যায়নি।অভিযোগ রয়েছে, ভবনটিতে খাদ্য উৎপাদনের কার্যক্রম চললেও বাইরে প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান সাইনবোর্ড ছিল না। প্রতিষ্ঠানটির উৎপাদিত খাদ্য ঝালকাঠি ছাড়াও পিরোজপুর, বানারীপাড়া, মঠবাড়িয়া, কাঠালিয়া, রাজাপুর, স্বরূপকাঠি, বাখারগঞ্জ, উজিরপুর ও নাজিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে স্থানীয়ভাবে জানা গেছে। শিশুদের খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি, নিরাপদ উপাদান এবং যথাযথ মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় উৎপাদিত খাদ্যের নমুনা পরীক্ষা, ব্যবহৃত রাসায়নিক পদার্থের প্রকৃতি নির্ধারণ এবং প্রতিষ্ঠানের অনুমোদনসংক্রান্ত নথিপত্র যাচাই করা হলে খাদ্যের নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রমের বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...