1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জে উপজেলা প্রেস কনফারেন্স বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা ঘিরে বিজিবি’র নিশ্ছিদ্র নিরাপত্তা ছক: সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে মারিশ্যা জোনের মাস্টারপ্ল্যান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন ধামরাইয়ে অনুমোদনহীন নির্মাণাধীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন শিবালয়ে নিখোঁজের ৩দিন পর পুকুরে বৃদ্ধের লাশ খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান

  • আপলোডের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধি।জয়নাল আবেদীন রাজু

বরগুনার আমতলী পৌর শহরে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের মাছবাজার চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।অভিযান চলাকালে মাছবাজারের সামনের অংশসহ আশপাশের এলাকার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিকেল থেকে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে।অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, পৌরসভার সচিব আলাউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী চিন্ময় রায়, আমতলী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্য এবং পৌর পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।এদিকে, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে।প্রতিবেদক: জয়নাল আবেদীন রাজুবরগুনা জেলা প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়া

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...