1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জে উপজেলা প্রেস কনফারেন্স বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা ঘিরে বিজিবি’র নিশ্ছিদ্র নিরাপত্তা ছক: সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে মারিশ্যা জোনের মাস্টারপ্ল্যান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু, নেতৃত্বে ইউএনও হাসান মোঃ হাফিজুর রহমান ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন ধামরাইয়ে অনুমোদনহীন নির্মাণাধীন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন শিবালয়ে নিখোঁজের ৩দিন পর পুকুরে বৃদ্ধের লাশ খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

  • আপলোডের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মাহফুজ জাহিদ :

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা ও শিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।এর আগে কন্যা শিশু ও অভিভাবকদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী বেড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরার পরিচালনায় ও শিক্ষিকা রোকসানা সামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়রা বেগম,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, আইসিটি অফিসার সানজিদা মৌসুমী, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন,কমিউনিটি হাব অর্গানাইজার ওয়ালী উল্লাহ,গ্রাম আদালতের সীমা আক্তার প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ রোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপের পাশাপাশি কন্যা শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও শিক্ষায় এগিয়ে নেওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...