1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়ায় রিপোর্টার সুলেখা কে পরিচয়পত্র প্রদান কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে অভিযান, জরিমানা ১০ হাজার টাকা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ মারিশ্যায় বিজিবির অভিযানে ৩৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ কেরানীগঞ্জে ডিবি পুলিশের স্পেশাল ড্রাইভ: নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ভুক্তভোগী ডিলারদের তদন্তের দাবি বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জে উপজেলা প্রেস কনফারেন্স বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা ঘিরে বিজিবি’র নিশ্ছিদ্র নিরাপত্তা ছক: সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে মারিশ্যা জোনের মাস্টারপ্ল্যান

মারিশ্যায় বিজিবির অভিযানে ৩৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

অদ্য ১২ অক্টোবর ২০২৬ তারিখ, আনুমানিক ২২:৩০ ঘটিকায়, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ উদয়পুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

ক্যাপ্টেন মাহির শাহরিয়ার এর নেতৃত্বে টহল দলটি উদয়পুর জলযানঘাট (জিআর-৪০৯৮৭৫, এমএস/৮৪, এ/৭) নামক এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ০৪টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৫,১২০/- (পঁয়ত্রিশ হাজার একশত বিশ) টাকা মাত্র।১.ভারতীয় Sparkle (বড়) – ১১০ পিস
২. ভারতীয় Sparkle (ছোট) – ১২৪ পিস
৩. ভারতীয় Comfort ২১০ মি.লি. – ১০০ পিস

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইদানীং চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি করেছে। তাই আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...