1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়ায় রিপোর্টার সুলেখা কে পরিচয়পত্র প্রদান কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে অভিযান, জরিমানা ১০ হাজার টাকা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ মারিশ্যায় বিজিবির অভিযানে ৩৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ কেরানীগঞ্জে ডিবি পুলিশের স্পেশাল ড্রাইভ: নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ভুক্তভোগী ডিলারদের তদন্তের দাবি বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জে উপজেলা প্রেস কনফারেন্স বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা ঘিরে বিজিবি’র নিশ্ছিদ্র নিরাপত্তা ছক: সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে মারিশ্যা জোনের মাস্টারপ্ল্যান

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. মোকতার আহমেদ।মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন।প্রফেসর ড. মোকতার আহমেদ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রুমখা মরিচ্যা হাজিরপাড়ার বাসিন্দা। তিনি মরহুম আলহাজ পেটান আলী সওদাগরের ছেলে। দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষকতা, গবেষণা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।প্রফেসর ড. মোকতার আহমেদের কর্মজীবন শুরু হয় ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর হিসেবে। ১৯৯২ সালের অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।পরবর্তী সময়ে ১৯৯২ সালের অক্টোবরে একই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৯৭ সালের জুনে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। এরপর ২০০৪ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি উদ্ভিদবিজ্ঞান বিষয়ে পাঠদান ও গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।তিনি ২০০৬ সালের মে থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের মার্চ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন। একই সময়ে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত বোটানিক্যাল গার্ডেনের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।এ ছাড়া ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পল্লী উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ,কর্মকর্তারা নবনিযুক্ত ভিসিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, প্রফেসর ড. মোকতার আহমেদের যোগ্য নেতৃত্বে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চারিত হবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...