1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়ায় রিপোর্টার সুলেখা কে পরিচয়পত্র প্রদান কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে অভিযান, জরিমানা ১০ হাজার টাকা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ মারিশ্যায় বিজিবির অভিযানে ৩৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ কেরানীগঞ্জে ডিবি পুলিশের স্পেশাল ড্রাইভ: নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ভুক্তভোগী ডিলারদের তদন্তের দাবি বন্দরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জে উপজেলা প্রেস কনফারেন্স বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা ঘিরে বিজিবি’র নিশ্ছিদ্র নিরাপত্তা ছক: সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে মারিশ্যা জোনের মাস্টারপ্ল্যান

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় আড়ং ও স্বপ্ন সুপার শপে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকারবিরোধী অপরাধের দায়ে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম নাঈম।অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোক্তারা পণ্য কেনার ক্ষেত্রে সঠিক ওজন পাচ্ছেন কি না, পণ্যের বিক্রয়ব্যবস্থা এবং বাজার পরিস্থিতি তদারকি করতে এ অভিযান চালানো হয়। এ সময় ঝাউতলা এলাকার আড়ং ও স্বপ্ন সুপার শপ পরিদর্শন করা হয়। অভিযানে স্বপ্ন সুপার শপে ভোক্তা অধিকারবিরোধী অপরাধের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম নাঈম জানান, ভোক্তাদের সঠিক ওজনে পণ্য কেনা নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ভোক্তারা যাতে কোনো ধরনের অনিয়ম বা হয়রানির শিকার না হন, সে জন্য বাজার তদারকি কার্যক্রম গুরুত্বপূর্ণ। পণ্যের ওজন, মূল্য ও বিক্রয়ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানের মাধ্যমে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...