রমজান আলী, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃত্যুদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬খ্রি. সকাল ১১টায় উপজেলার ভাতুরিয়া মৎস্য আড়তে মধুখালী বেঙ্গল ইসলামী লাইফ অফিসের আয়োজনে এই চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম গ্রাহক রনি শেখ এর পরিবারের হাতে ২ লক্ষ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়। জানা যায়, মরহুম রনি শেখ মাত্র ১১ মাস আগে বেঙ্গল ইসলামী লাইফে বীমা করেন এবং মাত্র ৩৩ হাজার ৩৩ টাকা জমা করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে কোম্পানি তার নমিনীকে বিমা চুক্তি অনুযায়ী উক্ত টাকা পরিশোধ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিএমডি ও প্রজেক্ট হেড (এ্যালিগেন্ট) মোঃ জসিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি ও ডেপুটি প্রজেক্ট হেড (এ্যালিগেন্ট) মোঃ সুলতান হোসেন খান, মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাকিব হোসেন চৌধুরী (ইরান) এবং রিজিওনাল সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ (বোয়ালমারী, ফরিদপুর) মোঃ শরিফুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী অফিসের সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ জনাব মোঃ রাজিব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘাট, কামারখালী, আড়পাড়া ও ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ জসিম উদ্দীন বলেন, “প্রত্যেকটা মানুষেরই ইন্স্যুরেন্সের আওতায় আসা উচিত। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটি বীমা থাকলে একজন গ্রাহক প্রতিবছর স্বাস্থ্যসেবা বাবদ চিকিৎসা খরচ পেতে পারেন এবং তার পরিবারের জন্য এমবিবিএস ডাক্তারের পরামর্শ সম্পূর্ণ ফ্রি পাবেন। এছাড়া বীমার মেয়াদ শেষ হওয়ার আগে কোনো গ্রাহক মৃত্যুবরণ করলে তার নমিনীকে চুক্তি অনুযায়ী সমস্ত টাকা পরিশোধ করা হয়। বেঙ্গল ইসলামী লাইফ কথায় নয়, কাজে বিশ্বাসী।” চেক গ্রহণের পর মরহুমের পরিবারের পক্ষ থেকে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।