1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল : এমপি আবুল কালাম মাহফুজ জাহিদ বেতাগীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, দাঁত ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন; গ্রেপ্তার ২ কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়ায় রিপোর্টার সুলেখা কে পরিচয়পত্র প্রদান কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে অভিযান, জরিমানা ১০ হাজার টাকা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ মারিশ্যায় বিজিবির অভিযানে ৩৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ কেরানীগঞ্জে ডিবি পুলিশের স্পেশাল ড্রাইভ: নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ভুক্তভোগী ডিলারদের তদন্তের দাবি

কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

  • আপলোডের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এতে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।এ সময় পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।সিকদার মোঃ কাজলকাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...