1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ‎ক্ষমতার দাপটে বেপরোয়া বানারীপাড়া থানার ওসি অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল : এমপি আবুল কালাম মাহফুজ জাহিদ বেতাগীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, দাঁত ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন; গ্রেপ্তার ২

‎ক্ষমতার দাপটে বেপরোয়া বানারীপাড়া থানার ওসি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মোঃ মারুফ হোসেনঃ‎‎

বরিশালের বানারীপাড়ায় পুলিশের বিরুদ্ধে পোশাক ও ক্ষমতার অপব্যবহার, মারধর, অবৈধ আটক এবং এক নাবালিকা শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী রাজমিস্ত্রি জালিছ মাহমুদ বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন।‎‎মামলার প্রধান বিবাদীরা হলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবর রহমান এবং সাব-ইনস্পেক্টর (এসআই) জাহিদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।‎‎মামলার নথি থেকে জানা যায়, বাদী পেশায় একজন রাজমিস্ত্রি। সাবেক স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে হওয়া একটি মামলার সূত্র ধরে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল। অভিযোগ অনুযায়ী, গত ১২ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে বানারীপাড়া থানার কয়েকজন পুলিশ সদস্য ও অজ্ঞাত ব্যক্তিরা বাদীর বাড়ির সামনে উপস্থিত হন।‎‎বাদীর দাবি, কোনো কারণ ছাড়াই তাঁকে শারীরিক নির্যাতন ও মারধর করে জোরপূর্বক থানায় নিয়ে যাওয়া হয়। একই সময়ে তাঁর অনিচ্ছা ও সম্মতির তোয়াক্কা না করে তাঁর নাবালিকা কন্যাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। বাদী অভিযোগ করেন, এটি স্পষ্টতই আইনগত অধিকারের লঙ্ঘন, অবৈধ আটক এবং ক্ষমতার চরম অপব্যবহার।‎‎মামলায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ এনে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। বিচারিক প্রক্রিয়ার সুবিধার্থে এবং সত্য উন্মোচনে ঘটনাস্থলের সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ, নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের কাছে আরজি জানান বাদী।‎

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...