1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ‎ক্ষমতার দাপটে বেপরোয়া বানারীপাড়া থানার ওসি অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল : এমপি আবুল কালাম মাহফুজ জাহিদ বেতাগীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, দাঁত ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন; গ্রেপ্তার ২

নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

সাম্য, মানবতা আর দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত নজরুল বর্ষের নানা প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের মেধাবী শিক্ষার্থীরা। আবৃত্তি, সংগীত, রচনা, চিত্রাঙ্কন ও অভিনয় প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের মেধা ও সৃজনশীলতার অনন্য স্বাক্ষর রেখেছে তারা।এই গৌরবময় অর্জনকে সম্মান জানাতে আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি মহোদয়ের পক্ষ থেকে বিজয়ী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোছাইন আহমদ সাজু বলেন, আজকের দিনটি কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ইতিহাসে একটি স্মরণীয় দিন। জাতীয় কবির মতো মহান ব্যক্তিত্বের আদর্শকে ধারণ করে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যে সাফল্য ছিনিয়ে এনেছে, তা শুধু একটি পুরস্কার নয়, এটি আমাদের সকল শিক্ষকদের নিরলস পরিশ্রম ও শিক্ষার্থীদের সাধনার ফসল। আমরা শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই দেই না, আমরা চেষ্টা করি প্রতিটি শিশুর ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে। আজকের এই স্বীকৃতি আমাদের সেই প্রচেষ্টাকেই আরও বেগবান করবে। আমি বিশ্বাস করি, আজকের এই ছোট্ট বিজয়ই তাদের আগামী দিনে আরও বড় বিজয়ের অনুপ্রেরণা হয়ে থাকবে। বিজয়ী সকল শিক্ষার্থীকে আমার প্রাণঢালা অভিনন্দন।অনুষ্ঠানের প্রধান অতিথি মারিশ্যা জোনের জোন কমান্ডার ও অত্র বিদ্যালয়ের সভাপতি লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি মহোদয় তার দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মনে রেখো, কবি নজরুল ছিলেন তারুণ্যের কবি, যৌবনের কবি, বিদ্রোহের কবি। তিনি আমাদের শিখিয়েছেন ‘বল বীর, বল উন্নত মম শির’। তিনি শিখিয়েছেন অন্যায়ের সামনে কখনো মাথা নত না করতে। তোমরা আজ নজরুলকে ধারণ করেছো বলেই এই সাফল্য এসেছে।তোমাদের কাছে আমার তিনটি অনুরোধ থাকবে। প্রথমত, তোমরা মানুষের মতো মানুষ হবে। নজরুলের মতো অসাম্প্রদায়িক ও মানবতাবাদী হবে। দ্বিতীয়ত, তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় নিজেকে নিয়োজিত রাখবে, কারণ একজন সুস্থ দেহ ও সুন্দর মনই পারে দেশকে ভালো কিছু দিতে। তৃতীয়ত, তোমরা এই বাঘাইছড়ির এই সবুজ পাহাড়ের মতোই উদার ও দেশপ্রেমিক হবে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত পাহারার পাশাপাশি এই পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তোমরাই হলে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। তোমাদের সাফল্যের ধারা অব্যাহত থাকুক।শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।উল্লেখ্য,পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এই জনপদে শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের গর্বিত সীমান্তরক্ষী বাহিনী। রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন, (২৭ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় অত্যন্ত সুনাম, শৃঙ্খলা ও আন্তরিকতার সাথে পরিচালিত হয়ে আসছে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকায় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে একটি মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...