1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি

  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বরিশাল ডেক্সঃবরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দল, বরিশাল মহানগর শাখা।সোমবার (১২ অক্টোবর ২০২৬) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা দাবি করেন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টিরও চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন নগরীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই তিনি নগরবাসীর আস্থা অর্জন করেছেন বলেও দাবি করেন নেতারা।বিবৃতিদাতারা মনে করেন, প্রশাসকের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন—১. মাসুদুর রহমান মাসুদ, ভারপ্রাপ্ত সভাপতি, যুবদল, বরিশাল মহানগর।২. মাসুদ হাসান মামুন, সাধারণ সম্পাদক, যুবদল, বরিশাল মহানগর।৩. মফিজুর রহমান মঞ্জু, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, বরিশাল মহানগর।৪. খান মোহাম্মদ আনোয়ার, সদস্যসচিব, স্বেচ্ছাসেবক দল, বরিশাল মহানগর।৫. এনামুল হক তাসনিম, আহ্বায়ক, ছাত্রদল, বরিশাল মহানগর।৬. নাজিদ রহমান তুষার, সদস্যসচিব, ছাত্রদল, বরিশাল মহানগর।৭. মাহমুদ হাসান তানজিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল, বরিশাল মহানগর।৮. ফয়েজ আহমেদ খান, আহ্বায়ক, শ্রমিক দল, বরিশাল মহানগর।৯. মোঃ শহিদুল ইসলাম, সদস্যসচিব, শ্রমিক দল, বরিশাল মহানগর।বিবৃতিতে নেতারা সংশ্লিষ্ট মহলের প্রতি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...