1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫


মোঃ আলাউদ্দিন:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে এতিম ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ আছর পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।নব জাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও আউয়াল আলেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব জাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও আউয়াল আলেয়া বেগম ফাউন্ডেশনের পরিচালক রিপন মিজি, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা রহমত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত উল্লাহ এবং সাবেক ছাত্রনেতা মাহবুবুল ইসলাম মুন্সি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক রিপন মিজি বলেন, সমাজের অসহায় ও এতিম মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের কষ্ট লাঘবে সামান্য হলেও এই উদ্যোগ তাদের উপকারে আসবে বলে আমরা আশা করি।


সাবেক ছাত্রনেতা মাহবুবুল ইসলাম মুন্সি বলেন, মানবিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। এমন উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আউয়াল আলেয়া বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান চৌধুরী আলম সেলিম এবং নব জাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন।
পরে ফাউন্ডেশনের প্রয়াত পরিচালক মরহুম আলমগীর হোসেনের স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আজিজ।


নব জাগরন সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে আগামী ৯ই জানুয়ারি শুক্রবার তাফসীরুল কুরআন মাহফিল জঙ্গীর বাড়ি জামে মসজিদ সংলগ্ন নোয়া বাড়ির সামনে অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...