1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীর ঝোপখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার নিহত ও আহতদের ক্ষতপূরণের দাবীতে পুটিয়াখালী বাজারে মানববন্ধন

  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

লিটন কুমার ঢালী, বেতাগী:

বরগুনা জেলার বেতাগী উপজেলার পুটিয়াখালী বাজারে আজ বৃহস্পতিবার (২০/১১/২৫) বিকাল ৪টায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ন্যায়বিচার, ক্ষতিপূরণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, নিহতের পরিবার, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষী বাসচালকের দ্রুত গ্রেপ্তার, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসাসেবা প্রদানের দাবি জানান।

গত ১৮ নভেম্বর ২০২৫ খ্রি: তারিখ বিকাল ৩ টায় বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝেপখালী এলাকায় বেতাগী থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান, বিবিচিনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রিয়াজ সিকদার, বিবিচিনি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. ফরিদ উদ্দিন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন খান, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার।

 মানববন্ধনে বক্তারা বলেন, “একেকটি দুর্ঘটনা একেকটি পরিবারকে শেষ করে দিচ্ছে। কিন্তু দুর্ঘটনার পরও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। আমরা ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এসময়  বক্তারা আরও অভিযোগ করেন, ঝেপখালী এলাকায় বেপরোয়া গতিতে বাস চলাচল প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, অথচ প্রশাসনের নজরদারি পর্যাপ্ত নয়। 

মানববন্ধনে নিহতদের আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন এবং দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবিতে স্লোগান দেন। এছাড়া আহতদের চিকিৎসা ও সিএনজি’র ভাঙচুরে ক্ষতিপূরণের দাবি করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...