1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে মনোনয়ন দৌড়ে ৮ প্রার্থী

  • আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;


ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯.১২.২৫) বিশাল বহর নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস নবীনগর উপজেলা পরিষদে এসে মনোনয়নপত্র জমা দেন। তবে তার সঙ্গে বিশাল কর্মী সমর্থকদের উপস্থিতি থাকলেও কোনো মিছিল ছিল না এবং আচরণবিধি অনুযায়ী উপজেলা পরিষদ গেটে অল্পসংখ্যক ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিন নির্বাচন আচরণবিধি মেনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবদুল মান্নান মনোনয়নপত্র জমা দেন। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ শাহিন খান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মোঃ কামরুল ইসলাম (জাতীয় পার্টি), নাহিদা জাহান (গণসংহতি আন্দোলন)।

১১ দলীয় ইসলামী জোটের পক্ষে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন— মোঃ আবদুল বাতেন (জামায়াতে ইসলামী), আমজাদ হোসেন আশরাফী (বাংলাদেশ খেলাফত মজলিশ) এবং মোহাম্মদ নজরুল ইসলাম নজু (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান জানান, “আমার কাছে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপর একজন প্রার্থী রিটার্নিং অফিসার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।”

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...