1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন দাখিলপিরোজপুর

  • আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৬ জন প্রার্থী বিভিন্ন সময়ে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে আজ সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দাখিল করেছেন পিরোজপুর-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। একই সাথে মনোনয়নপত্র দাখিল করেছে পিরোজপুর-০২আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং আহমেদ সোহেল মঞ্জু সুমন। এছাড়াও বিভিন্ন সময়ে অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।এ সময় পিরোজপুরের বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন।পিরোজপুর–১ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীসহ মোট ২ জন মনোনয়ন দাখিল করেন। পিরোজপুর–২ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন, যার মধ্যে ৭ জন শেষ পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন। পিরোজপুর–৩ আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেলেও ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার তিন আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে ১৬ জন সংসদ সদস্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।শুভ সমদ্দার পিরোজপুর প্রতিনিধি

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...