1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।কুমিল্লা-৩ (মুরাদনগর)

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টায়

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বিএনপি এর ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি প্রথমে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। তার পর বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেদারুল ইসলাম নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। মনোনয়নপত্র দাখিলের পুরো পক্রিয়াটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি মনোনয়নপত্র দাখিল করতে পেরেছেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন ,সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক আজিজ মোল্লা,কামাল উদ্দিন ভূঁইয়া,নজরুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. নাছির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এর সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান, আলমগীর,উপজেলা মহিলা দলের সভানেত্রী কাজী তাহমিনা আক্তারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নূরে আলম (শাহারিয়ার)
কুমিল্লা, জেলা প্রতিনিধি, বিশ্ব মিডিয়া।।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...