1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় যৌতুকের দাবীতে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার চেস্টায় মামলা ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতেসরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রাতভর অভিযানে ওয়ারেন্টভুক্ত তারেক গ্রেফতার মাদারীপুরে ধর্মীয় রাজনীতি নিয়ে বিতর্ক, উলামায়ে কেরামের উদ্বেগ ও তৌহিদী জনতার প্রতিবাদের ঘোষণা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শক্ত বার্তামাদারীপুর-২ (রাজৈর–মাদারীপুর) আসনে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত স্থান: মাদারীপুর স্বাধীনতা অঙ্গন মুক্ত মঞ্চ ইসলামী শাসন ছাড়া শান্তি সম্ভব নয়: নবীনগরে পীর সাহেব চরমোনাই সরিষাবাড়ীতে উলামায়ে কেরাম,ইমাম ও মোয়াজ্জিনদের সাথে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী শামীম তালুকদারের মতবিনিময় সভা বেতাগীতে গণভোট সচেতনতায় সুজনের পথনাট্য প্রদর্শনী নবীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বিএনপির অফিস সহ চার দোকান পুড়ে ছাই বনবিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শায়েস্তাগঞ্জে ট্রাক বোঝাই অবৈধ জ্বালানি কাঠ উদ্ধার, দুজন আটক

বরগুনায় সংসদীয় দুটি আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বিশেষ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

প্রতিবেদন,বরগুনা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় সংসদীয় দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ দুটি আসনে সোমবার পর্যন্ত মোট ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরগুনা-১ আসনে ৬ জন ও বরগুনা-২ আসনে ১২ জন। বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সংসদীয় আসন ১০৯ বরগুনা-১ (বরগুনা–আমতলী–তালতলী) থেকে ৬ জন মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামের মুহিব্বুল্লাহ হারুন, খেলাফত মজলিসের মো. জাহাঙ্গীর হোসাইন, জাতীয় পার্টি (জেপি)-এর জামাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান।১১০ বরগুনা-২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন: বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি, বাংলাদেশ জামায়াতে ইসলামের ডাক্তার মো. সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাসেমী, খেলাফত মজলিসের মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মো. শামীম ও রাশেদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর মো. সোলায়মান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মো. নাজেম আফরোজ, বাংলাদেশ জাতীয় পার্টির কামরুজ্জামান লিটন এবং আম জনতা দলের মো. আলাউদ্দিন আকাশ।বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বরগুনা-১ আসনে মশিউর রহমান এবং বরগুনা-২ আসনে কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. শামীম রয়েছেন।বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, বরগুনা-১ ও বরগুনা-২ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায় নব গঠিত এনসিপি থেকে মনোনয়ন দাখিল করেননি।এম মজিবুল হক কিসলু বরগুনাতারিখ ২৯-১২-২৫

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...