1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারী কামরুল বাহিনীর মিথ্যা মামলায় হয়রানি ও গ্রেফতারের দাবীতেমানববন্ধন

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

সিলেট ব্যুরো।।
সুনামগঞ্জের ছাতকে চুনাপাথর ব্যবসায়ী মানিক মিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং হত্যাকান্ডে জড়িত কামরুল অনুসারী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানিসহ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর বিকেলে বনগাঁও, দারোগাখালী, নিজগাঁও,বাগানবাড়ি,গাংপার,নোয়াকোট, কাজিরগাঁও,আলমপুর ও রহমতপুর এলাকা বাসীর উদ্যোগে স্থানীয় ইছামতি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বনগাঁও আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল হক’র সভাপতিত্বে ও সমাজকর্মী আবদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য শফিক আলী,ব্যবসায়ী বিল্লাল আহমদ, ইলিয়াস আলী,রুস্তুম আলী, আবুল মিয়া,ডাঃ আব্দুন নুর,হাজী আলতাব মিয়া, আমির আলী,লিটন মিয়া,বাহার মিয়া,নিহতের ছেলে শিশু মাহফুজ মিয়া,নিহত মানিক মিয়ার ভাই ফজল করিম,রমজান আলী,এলাইছ মিয়া বতু,হাবিব মিয়া,আবদুল মন্নান,আবদুর রউফ, কনু মিয়া,আমির আলী, ব্যবসায়ী আকবর আলী প্রমুখ। বক্তারা বলেন,গত ৩০ অক্টোবর ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতি বাজারে পাওনা টাকা আদায় নিয়ে দুই পক্ষের রক্ষক্ষয়ী সংঘর্ষে বনগাঁও গ্রামের চুনাপাথর ব্যবসায়ী মানিক মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। সীমান্তের সন্ত্রাসী কামরুল বাহিনীর হাতে নির্মম ভাবে হত্যার শিকার হন মানিক মিয়া। এসময় ইছামতি বাজারে দোকান ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ব্রীজে আগুন ধরিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ।আমরা মানিক হত্যা মামলা করেছি কিন্তু তারা উল্টো আমাদের জড়িয়ে ৭টি মামলা দায়ের করেছে খুনি কামরুল গং-। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন, হত্যাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরছে আর আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা করছে। কিন্তু পরিতাপের বিষয় পুলিশ তাদেরকে ধরছেনা। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা। এসময় পিতা হত্যার বিচার চান নিহতের একমাত্র শিশুপুত্র মাহফুজ। খুনিদের ফাঁসির দাবি করেন নিহতের সহোদর ফজল করিম। মানববন্ধন শেষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...