1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক, বরগুনা বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যার পর পাথরঘাটা উপজেলা শহরের বিভিন্ন সড়কে প্রকাশ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেন কিছু লোক। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। মিছিলের বিষয়টি স্বীকার করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহান এবং পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা।জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে (পাথরঘাটা, বামনা ও বেতাগী) জামায়াত ইসলাম মনোনীত প্রার্থীর পক্ষে বুধবার সন্ধ্যার পর ওই মিছিল বের করা হয়। মিছিলে ‘ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্র, মানি না মানবো না’, ‘সৎ লোকের শাসন চাই, দাড়িপাল্লায় ভোট চাই’ এবং ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’- এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।উল্লেখ্য, এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ডা. সুলতান আহমেদ।প্রচার শুরুর আগেই এমন মিছিলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন দাবি করে অভিযোগ তুলেছেন ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি। তিনি বলেন, জামায়াত ইসলাম এর আগেও ১৮ ডিসেম্বর মিছিল করেছে। বারবার আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। বিষয়টি বরগুনা জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, নেত্রীর মৃত্যুতে তিনি শোকাহত অবস্থায় ঢাকায় আছি। আমি টেলিফোনে পাথরঘাটায় দাড়িপাল্লায় ভোট চেয়ে মিছিলের খবর পেয়েছেন।অভিযোগ অস্বীকার করে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেন, মিছিলের বিষয়টি তিনি শুনেছেন, তবে ঘটনাটি রহস্যজনক। তাঁর দাবি, এ মিছিল তাদের সংগঠনের নয়। প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাদের বেকায়দায় ফেলতে এমন মিছিল করতে পারে। তিনি বলেন, যদি এটি তাদের মিছিল হতো, তাহলে মুখোশ পরিহিত লোকজন কেন থাকবেন- সে প্রশ্নও ওঠে। স্থানীয় দায়িত্বশীলদের বরাত দিয়ে তিনি জানান, মিছিলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে স্থানীয় সংগঠনকে বিবৃতি দিতে বলা হয়েছে।এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহান বলেন, বিষয়টি থানাকে জানানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, মিছিলের বিষয়ে তারা অবগত হয়েছেন, তবে কারা মিছিল বের করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এম মজিবুল হক কিসলু বরগুনাতারিখ ১-১-২৬ফোন ০১৭১২৬৩০৫৫৭

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...