1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জন ভুয়া ডাক্তার আটক

  • আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডাক্তার ও অতিরিক্ত ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরিয়াত উল্লাহ–এর নেতৃত্বে শের-ই-বাংলা ফার্মেসী সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় চারজন ভুয়া ডাক্তারকে আটক করে প্রথমে ফার্মেসীপট্টির ভুয়া ডাক্তার জহিরুল ইসলাম সৌরভের চেম্বারে নিয়ে আদালত পরিচালনা করা হয়।

পরবর্তীতে বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আটককৃতদের সার্টিফিকেট পর্যালোচনা করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরিয়াত উল্লাহ ও ডা. রফিকুল ইসলামের মাধ্যমে সার্টিফিকেট যাচাই–বাছাই করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারায় দুইজনকে প্রতি জন এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন— বিধান রঞ্জন সরকার ও দীলিপ কুমার দাস। মুচলেকার মাধ্যমে তারা ডাক্তারি না করার অঙ্গীকার করেন।

এ ছাড়া বাকি দুই ভুয়া ডাক্তার— জহিরুল ইসলাম সৌরভকে দেড় বছরের কারাদণ্ড এবং এসকে লস্করকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

অভিযানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরিয়াত উল্লাহ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ মোস্তাফিজুর রহমান সজল ও পুলিশ সদস্যরা অংশ নেন।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জুন একই ধরনের অভিযোগে ৭ জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছিল। ওই অভিযানের তালিকায় জহিরুল ইসলাম সৌরভ ও বিধান রঞ্জন সরকারও ছিলেন। তখন তারা ডাক্তারি না করার মুচলেকা দিয়েছিলেন।

অভিযান প্রসঙ্গে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরিয়াত উল্লাহ বলেন, “ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...