1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোকসভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

সিলেট ব্যুরো ::
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬) বিকাল ৪ ঘটিকায় টুকেরবাজারস্থ মেজবান রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এইচ শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আবুল বাশার (বশর)। বিএনপি নেতা ইলিয়াস আলী,বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।শোক সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি সালাউদ্দীন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ,কোষাধ্যক্ষ আশরাফ উদ্দীন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমদ নুমান,সদস্য রুহুল আমিন ও মানিক মিয়া।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোঃ মঙ্গলা মিয়া,ও
যুগ্ম সম্পাদক নুরুল আশরাফ রহমত,আলী হোসেন,সেলিম খন্দকার, শফিকুল ইসলাম সফর এবং লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...