1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোডের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামানসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান তারা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা বিএনপির সাবেক সদস্য হিরুয়ার রহমান মোল্লা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...