1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক

ব্রাকের আয়োজনে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিকেটিভ ইংলিশ কোর্সের উদ্বোধন

  • আপলোডের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী:

বরগুনার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের আয়োজনে “কমিউনিকেটিভ ইংলিশ কোর্স”-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারি শিক্ষক (বিজ্ঞান) স্বপন কুমার ঢালী’র সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের মাইক্রোফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক মো. আসাদুর রহমান, বিশেষ অতিথি বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজি) কমলেশ চন্দ্র শীল এবং বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের স্থানীয় শিক্ষা কর্মসূচির সমন্বয়কারী, ব্রাক বেতাগী শাখার স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স কর্মসূচির সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মমতাজ জাহান, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।


বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবইয়ের মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তব জীবনে ব্যবহারযোগ্য ইংরেজি শেখার ওপর জোর দিতেই ব্র্যাক এই কমিউনিকেটিভ ইংলিশ কোর্স চালু করেছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সাবলীলভাবে কথা বলা, শোনা, পড়া ও লেখার দক্ষতা অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক বরগুনা মো. আসাদুর রহমান বলেন, কোর্সটিতে আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব পদ্ধতিতে পাঠদান করা হবে। গ্রুপ ওয়ার্ক, রোল প্লে, কথোপকথন অনুশীলন এবং বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার প্রতি আগ্রহ বাড়ানো হবে। এছাড়া প্রশিক্ষিত শিক্ষক দ্বারা নিয়মিত ক্লাস নেওয়া হবে এবং শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।


জ্যেষ্ঠ সহকারি শিক্ষক (বিজ্ঞান) স্বপন কুমার ঢালী তার বক্তব্যে ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...