1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনা-২ আসনের বিএনপির প্রার্থী মনিকে শোকজ, আদালতে হাজিরার নির্দেশবিশেষ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

প্রতিবেদক,বরগুনা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষের অভিযোগে বরগুনা-২ (বামনা, পাথরঘাটা, বেতাগী) আসনে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম মনিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি সকাল ১০টায় তাকে বরগুনা জেলা জজ আদালত ভবনে সশরীরে উপস্থিত থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিটক অভিযোগের বিষয়ে বক্তব্য বা ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বরগুনা-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্ব প্রাপ্ত বরিশালের জজ শেখ ফারহান নাদিম স্বাক্ষরিত চিঠিতে গত বৃহস্পতিবার এই শোকজ নোটিশ জারি করা হয়। অভিযোগকারীদের কাছে সেই নোটিশের কপি পাঠানো হয়েছে। বরিশাল সিভিল আদালতের বেঞ্চ সহকারী সোহেল ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, বরগুনা-২ আসনের বিএনপির প্রার্থী নূরুল ইসলাম মনির বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শামীম আহসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর সমন্বয়ক মুহাম্মাদ রেজাউল করীম আকন।সোমবার শোকজের বিষয়টি নিশ্চিত করে মো. শামীম আহসান বলেন, অভিযোগকারী হিসেবে শনিবার তাঁকে বিষয়টি জানানো হয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বিষয়টি স্বীকার করেছেন।কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি মনোনয়নপত্র জমা দিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচজনের বেশি ব্যক্তির উপস্থিতি নিষিদ্ধ থাকলেও দলবল নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কক্ষে প্রবেশ করে তিনি উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং বিদ্বেষমূলক স্লোগান দেন। এ সময় সাংবাদিকদের দিকেও তিনি তেড়ে আসেন বলে অভিযোগ করা হয়।চিঠিতে আরও বলা হয়, আচরণবিধি লঙ্ঘন করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় ও সরকারি কাজে বিঘ্ন ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।এ বিষয়ে নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, শোকজের বিষয়ে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছেন। তবে এখনও কোনো লিখিত নোটিশ হাতে পাননি।নূরুল ইসলাম মনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তিনি দলে যোগ দেন। এক পর্যায়ে বরগুনা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। বরিশাল সিভিল আদালতের বেঞ্চ সহকারী সোহেল ফরাজী বলেন, নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি ৭ জানুয়ারি সকাল ১০টায় বিএনপি প্রার্থীকে অভিযোগের বিষয় বক্তব্য ওব্যাখা দিতে সশরীরে বরগুনা জেলা জজ আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে।এ ব্যাপারে অভিযোগকারী জামায়াতে ইসলামীর নেতা শামীম আহসান বলেন, ৩ জানুয়ারি শোকজের বিষয়টি অভিযোগকারী হিসেবে আমাকে জানানো হয়েছে।এম মজিবুল হক কিসলু বরগুনাতারিখ ৫-১-২৬ফোন ০১৭১২৬৩০৫৫৭

u

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...