1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেগমগঞ্জে অপরাধমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার নতুন ওসি শামসুজ্জামানের

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মোঃ আলাউদ্দিন :

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শামসুজ্জামান। শনিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে থানায় যোগদান করেন।নতুন ওসির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দায়িত্বশীল, সৎ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ওসি শামসুজ্জামান এর আগেও বিভিন্ন থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।স্থানীয়দের প্রত্যাশা, তার সাহসী নেতৃত্ব, পেশাদারিত্ব ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে বেগমগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে কালোবাজারি, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্যবাদের কারণে চৌমুহনী পৌরসভাসহ বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে যে অপরাধপ্রবণতা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, তা দমনে নতুন ওসি দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা করা হচ্ছে।এলাকাবাসীর মতে, ওসি শামসুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা আরও জোরদার হবে এবং বেগমগঞ্জে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত পরিবেশ ফিরে আসবে।দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি শামসুজ্জামান বলেন, বেগমগঞ্জ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করবো।”উল্লেখ্য, এর আগে শামসুজ্জামান ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধ দমন ও থানা ব্যবস্থাপনায় দক্ষতার স্বাক্ষর রাখেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...