1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

হবিগঞ্জের জেলা প্রশাসক। ফারুক মাহমুদ,, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, ‘এ প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধা, সুধীজ, স্থানীয় জনপ্রতিনিধ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাজিদুল ইসলাম, চা বাগানেরব শ্রমিক নেতা স্বপন সাঁওতালসহ অনেকেই। জেলা প্রশাসক আরও বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০/৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান হবে। এই বন্ধ্যাত্ব ঘোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমরাও চাই আপনাদের এলাকায় গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন উৎসব মূকর পরিবেশে অনুষ্ঠিত হোক।’

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...