1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় দুই বছর পর নিখোঁজ ১৭ জেলের সন্ধান মেলেছে ভারতের জেলখানায়

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা

বরগুনার নিখোঁজ ১৭ মৎস্য জেলের দুই বছর পর সন্ধান মেলেছে ভারতের কারাগারে। বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে নিখোঁজ হয়েছিল তারা। ১৭ মৎস্য জেলে বর্তমানে ভারতের গুজরাট রাজ্যের একটি কারাগারে বন্দি রয়েছেন। এমন সংবাদে জেলে পরিবার গুলোর মাঝে ফিরেছে আশার আলো। পুলিশের বিশেষ শাখা (এসবি) মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজ মৎস্য জেলেদের মধ্যে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের ৭ জন, আবদুর রব মিয়া, মনির হোসেন, খলিলুর রহমান, লিটন হাওলাদার, শহিদুল ইসলাম, মো. কালুমিয়া ও সিদ্দিক মৃধা। ঢলুয়া ইউনিয়নের মরখালী গ্রামের ৯ জন, আবদুল খালেক বয়াতি, আউয়াল বিশ্বাস, আল আমিন, নান্টু খান, মো. ইউনুস, মো. সোবাহান খান, মো. মাহতাব, মো. কামাল ও মো. ফারুক। অপর একজন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোট টেংরা এলাকার বাসিন্দা হলেও নাম জানা যায়নি।জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসের প্রথম দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকা থেকে ‘এফবি এলাহী ভরসা’ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জন মৎস্য জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে ট্রলারটি নিখোঁজ হয়। এরপর দীর্ঘ দুই বছর জেলেদের কোনো খোঁজ মেলেনি।বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার জেলা ইন্টেলিজেন্স অফিসার (ওয়ান) মো. কামরুজ্জামান জানান, সম্প্রতি এসবিতে পাঠানো এক তথ্যে জানা যায়, ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ বরগুনার ১৭ জন জেলে ভারতের গুজরাটের একটি কারাগারে বন্দি আছেন। ওই তথ্যের ভিত্তিতে নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঢাকায় এসবিতে পাঠানো হয়েছে। যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।গুজরাট কারাগারে বন্দি জেলে ইউনুস সরদারের মা তারাবানু (৭০) বলেন, ‘শুনছি মোর পোলাডা ইন্ডিয়ার জেলখানায় আছে। দুই বছর ধরে নিখোঁজ ছিল। এই খবর শোনার পর মোর শূন্য বুকটা ভরে গেছে। কখন পোলাডা বাড়ি ফিরবে, কখন ওর মুখটা ছুঁয়ে দেখবো, এই অপেক্ষায় আছি। ছেলেটা নিখোঁজ হওয়ার পর ওর বাবা মারা গেছে।

মোরা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন কাটাই। জেলে আল আমিনের স্ত্রী সালমা আক্তার বলেন, ‘দুই বছর তিন মাস পর মোরা জানতে পারলাম আমার স্বামী জীবীত আছে। সে নাকি ভারতের কারাগারে বন্দি আছে। কবে বাড়ি আইবে তাও জানি না। পুলিশ মোদের নাম ঠিকানা নিয়েছে। পুলিশ বলছে সরকারের সহযোগিতায় মোর স্বামী দ্রুত দেশে ফিরতে পারবেন। এই আশায় মোরা প্রতিদিন পথ চেয়ে থাকি।

কবে মোর স্বামী দেশে ফিরবেন।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ ওই ট্রলারের সব জেলের সন্ধান পাওয়া গেছে। তারা গুজরাট কারাগারে আছেন। প্রয়োজনীয় তথ্য ইতোমধ্যে পুলিশ প্রশাসনের মাধ্যমে পাঠানো হয়েছে। আশা করছি সরকার দ্রুত উদ্যোগ নেবেন।বরগুনা সদরের নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, আমার ইউনিয়নের ৭ জন জেলে ওই ঘটনায় নিখোঁজ হয়েছেন। দুই বছর পর তাদের খোঁজ পাওয়ায় পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। জেলেরা যাতে দেশে ফিরিয়ে আসতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...