1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের নাগরিক গোলটেবিল

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক, বরগুনা

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ- এমন অভিমত ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা। বৃহস্পতিবার বিকেলে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ‘গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন সুজন সুশাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জিয়াউল করিম। প্রধান অতিথি ছিলেন সুজন বরিশাল মহানগর কমিটির সভাপতি প্রফেসর মোতালেব হোসেন হাওলাদার।

অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বরিশালের সভাপতি প্রফেসর গাজী জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুজন বরিশাল আঞ্চলিক কমিটির সদস্য মেহের আফরোজ মিতা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের।বক্তারা বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা কার্যকর হয় সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে। অতীতের কয়েকটি নির্বাচনে সেই মানদণ্ড পূরণ না হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়েছে।

তাই ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য।আলোচনায় আরও বক্তব্য দেন সুজন বরগুনা জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিক প্রতিনিধিরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...