1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পিরোজপুরে জেলা যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর জেলা যুবদলের আয়োজনে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান জাকির, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশমাতা আমাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকতে পারতেন, যদি তার সুচিকিৎসা হত। স্বৈরাচার শেখ হাসিনা দেশমাতার চিকিৎসা হতে দেয়নি। সকলে মিলে দোয়া করি আল্লাহ তা’আলা যেন দেশমাতা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের প্রধান মন্ত্রী হিসেবে কবুল করেন।পিরোজপুর জেলা যুবদল ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।পিরোজপুর প্রতিনিধি

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...