1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বিদ্যুৎ নিয়ে ভেলকিবাজি, বেতাগীতে টানা ১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন ক্ষুব্ধ ৪০ হাজার গ্রাহক

  • আপলোডের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী :

বরগুনার বেতাগী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকাল ৭ টা থেকে টানা প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পুরো এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে। টানা ১২ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ না আসায় ক্ষোভে ফেটে পড়েন বেতাগী পল্লী বিদ্যিতের ৪০ হাজার গ্রাহক। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের এমন ভেলকিবাজির খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা। ২০২৬ সালের এসএসসি ফরমফিলাপের অনলাইনে তথ্য প্রেরণে শেষ দিন থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগান্তিতে পড়েছে। বিকেল ৫ টায় বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে দেওয়া ১০ মিনিট থাকার পরে পুনরায় ৬ টা ৩০ মিনিটে আবার চলে যায়। এরপর ১৪ মিনিট পরে সন্ধ্যা ৬ টা মিনিটে পুনরায় চলে আসে। বিদ্যুতের এমন ভেলকিবাজীতে অতিষ্ট গ্রাহক।

পৌর শহরের অনেক এলাকায় পানির মোটর বন্ধ থাকায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দেয়। মোবাইল ফোন চার্জ না থাকায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় দোকানপাট বন্ধ রাখতে হয়েছে। ফ্রিজ ও ডিপ ফ্রিজ বন্ধ থাকায় নষ্ট হয়েছে মাছ, মাংস ও অন্যান্য খাদ্যপণ্য। ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে কোল্ড ড্রিংকস, আইসক্রিম ও ওষুধের দোকানগুলোতে ক্ষতির পরিমাণ বেশি বলে জানান তারা।
এদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো পূর্বঘোষণা না থাকায় ক্ষোভ আরও বেড়েছে। অনেক গ্রাহক অভিযোগ করেন, প্রায়ই বিদ্যুৎ চলে যায়, আবার কখন আসবে সে বিষয়ে কোনো সঠিক তথ্য দেওয়া হয় না। বিদ্যুৎ বিভাগের হটলাইনে যোগাযোগ করেও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘ ও প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান বলেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং এ ধরনের দীর্ঘ লোডশেডিংয়ের স্থায়ী সমাধান করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের আগে পূর্বঘোষণা ও গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করতে হবে।

এবিষয়ে বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ . শাহাদাত হোসেন বলেন,’ পৌর শহরে যথারীতি বিদ্যুৎ না দেওয়ায় বিদ্যুৎ নিয়ে এই ভেলকিবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

এবিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বেতাগী পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের এজিএম (অর্থ) মো. মুনতাসির বিন হাসিব বলেন,' শনিবার বিদ্যুৎ থাকবে না, এবিষয়ে গতকাল গ্রাহকদের মাইকিং করে ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ লাইনে কাজ থাকায় নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি সময় বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে।'
এই ক্যাটাগরিতে আরো সংবাদ...