1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাধবপুরে শেখ বাহার মিয়া নামে ১ ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক ও অন্যান্য সংস্থা থেকে অর্ধ কোটি টাকা লোন নিয়ে বিদেশে পালিয়েছে

  • আপলোডের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার যুবলীগ নেতা শেখ মোঃ বাহার মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক ও অন্যান্য সংস্থা থেকে অর্ধ কোটি টাকা নিয়ে সৌদি আরবে পালিয়েছে অভিযোগ পাওয়া যায় । উপজেলার বিভিন্ন ব্যাংক ও অন্যান্য সংস্থা সূত্রে জানা যায় , মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর ( আলী নগর) গ্রামের মৃত- উনু মিয়া ছেলে নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ বাহার মিয়া দীর্ঘ দিন ধরে নোয়াপাড়া ইউনিয়নে শাহপুর এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে ” মা এন্টার প্রাইজ ” নাম দিয়ে ব্যবসা করে যাচ্ছে । এদিকে দোকান ব্যবসা করার জন্য বিগত আওয়ামীলীগের সময় দলীয় প্রভাব দেখিয়ে দোকান ঘর ও পুঁজি দেখিয়ে রূপালী ব্যাংক মাধবপুরে নোয়াপাড়া শাখা থেকে ২৫ লক্ষ টাকা , আই এফ আই সি ব্যাংক থেকে ১২ লক্ষ টাকা , বীজ অফিস থেকে ৬ লক্ষ টাকা , আশা ব্যাংক থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা , টি এম এস এস ব্যাংক থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা , ইনডেভার ব্যাংক থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা , হবিগঞ্জ উন্নয়ন সংস্থা থেকে ৪ লক্ষ টাকা , ব্র্যাক ব্যাংক জগদীশপুর শাখা থেকে ২ লক্ষ টাকা ঋণ উত্তোলন করে নিয়েছে । ব্যাংক ও অন্যান্য সংস্থা ঋণ গুলো পরিশোধ না করেই ২০২৪ সালে আওয়ামীলীগ সরকার পতন হওয়ার সাথেই যুবলীগ নেতা শেখ মোঃ বাহার মিয়া সৌদি আরবে পালিয়ে যায় । খোঁজ নিয়ে জানা যায় , শেখ মোঃ বাহার মিয়ার বসত ভিটা সহ কোনো কৃষি জমি নেই । সে একই ইউনিয়নে শাহপুর (আলী নগর) গ্রামের মোঃ রহমত আলী কন্যা মোছাঃ হাবিবা খাতুনকে বিবাহ করে ঘরজামাই হিসাবে মাতা – সায়েরা খাতুন নিয়ে বসবাস করে যাচ্ছে । শেখ মোঃ বাহার মিয়া মামা শশুর মোঃ রহমত আলী । শেখ মোঃ বাহার মিয়া সৌদিতে পালিয়ে যাওয়ার পর তাদের পরিবার সংসার পরিচালনা করে যাচ্ছেন মামা শশুর মোঃ রহমত আলী । অপর দিকে শেখ মোঃ বাহার মিয়া বিদেশে কোম্পানি ভালো ভিসা দিয়ে লোক নেওয়ার কথা বলে বেশ কয়েকজন কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে অর্ধ কোটি টাকা নিয়েছে প্রতারণা করে বলে নোয়াপাড়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান। ফেসবুকে মানহানি মিথ্যা অপবাদ ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে প্রতারক শেখ মোঃ বাহার মিয়া সহ পরিবার বিরুদ্ধে আইনে প্রক্রিয়া যাচ্ছে ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...