1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ে বড় রদবদল: মহাপরিচালকসহ শীর্ষ কর্মকর্তাকে বদলি । সাভারের বিরুলিয়ায় শিশুকে ধ/র্ষ/ণ, অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানমালা নিজস্ব প্রতিবেদকবরগুনায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ শায়েস্তাগঞ্জে ১৩ বছরের মোঃ রাহুল মিয়া নামে কিশোর ১৬ দিন ধরে নিখোঁজ বেতাগী খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে ৬ শ ৫০ মেট্রিকটন নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন পরিষদে এখনও মুজিবের ছবি—জনমনে দিধা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সংবাদ: বিজু উৎসব উপলক্ষে বাঘাইছড়িতে বিজিবির সহায়তা, ৮০ পরিবার পেল পোশাক ও খাদ্যসামগ্রী কাচালং নদীতে ফুল ভাসানো উৎসবে হাজারো মানুষের ভীড় বরগুনায় নারী টেইলারকে ধর্ষণের অভিযোগে মামলা

সিলেটে পর্যটকের সুবিধায় বাজার স্থানান্তরের দাবী

  • আপলোডের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সিলেট ব্যুরো::

বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ভোলাগঞ্জ পর্যটন ১০নম্বর ঘাট এলাকায় অবস্থিত পর্যটন বাজারে, দেশবিদেশের পর্যটকদের ভ্রমণে আনাগোনা থাকায়। পর্যটন বাজারটি পর্যটকদের জন্য যেমন আনন্দের তেমনিভাবে রয়েছে নানা সমস্যার সম্মুখীন। বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৪৯ পিলার সংলগ্ন জিরো লাইনের কাছাকাছি হওয়ার কারণে অচেনা অজানা ভ্রমণ পিপাসুরা প্রায়ই ভারতীয় সীমান্তে চলে যাচ্ছে। মানছে না সীমান্তের দায়িত্ব থাকা ১০ নম্বর ঘাট বর্ডারগার্ড (বিজিবির)পোস্ট ক্যাম্প রয়েছে বিজিবির পাশাপাশি টহলের দায়িত্বে রয়েছে পর্যটন বাজারের নিয়োগকৃত সেচ্ছাসেবী তারাও বাঁধা নিষেধ করে হিমশিম খাচ্ছে পর্যটকদের সীমান্ত এলাকা ভারতে না ঢুকতে-পর্যটকরা গিয়ে প্রশাব করতে অহরহ ঢুকছে ভারতে। সীমান্তবর্তী জিরো লাইনে রয়েছে গাড়ী পার্কিংয়ের ব্যবস্হা। এদিকে সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশ হতে উদ্ধারকৃত বালুপাথর পর্যটন বাজার এলাকায় ভরাট করা হচ্ছে। দক্ষিণ দিকে রয়েছে সুবিশাল মাঠ,নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্হানীয় পর্যটন বাজার,এবং ব্যবসায়ীদের দাবি পর্যটকদের নিরপত্তা ও গাড়ী পার্কিংয়ের সুবিধার্থে বাজারটি সুবিশাল মাঠে স্থানান্তরিত করা জরুরি। এদিকে সরকার ঘোষিত দেশের ২৪ নম্বর স্হল বন্দরটির অবস্থান,সেখানে পর্যটন বাজারটি ভারতীয় চোরাকারবারিদের হাতের নাগালে জিরো-লাইনে থাকায় স্হল বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে। পর্যটকদের বিশাল সমাগমের কারণে বুঝার এখতিয়ার নেই কে ভারতীয়-কে বাংলাদেশী। এমনিতেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে উত্তেজনা যেকোন বিশৃঙ্খলা ঘটতে পারে বলে সুশীল সমাজ মনে করেন। এবিষয়ে ভোলাগঞ্জ পর্যটন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বাজার স্থানান্তরিত বিষয়ে নিরাপত্তা ও পর্যটকদের সুবিধায় বাজারটি স্থানান্তরের পক্ষে মতপ্রকাশ করেন। এবিষয়ে কোম্পানীগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের সভাপতি হাজী শাহাব উদ্দিন বলেন,ভোলাগঞ্জ পর্যটন বাজার সীমান্তঘেষা হওয়াতে অবাধে দু দেশের নাগরিকরা ঢুকছে মাদকদ্রব্য বাংলাদেশে
আসছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যেহেতু পর্যটন বাজারটিতে অনেক সময়
রাতে পর্যটক নারী ও মেয়েরা আসেন। বাজারটি স্থানান্তর করা হলে নিরাপত্তা ও বজায় থাকবে।ভোলাগঞ্জ পর্যটন বাজার পরিচালনা কমিটির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, এবিষয়ে পর্যটকদের নিরপত্তা ও বাজারটি স্থানান্তরে সুবিশাল পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...